পাসপোর্ট দালালদের বৈধতা: সরকারের নতুন উদ্যোগ নিয়ে বিতর্ক
পাসপোর্ট অফিসের বাইরে ঘুরে বেড়ানো মধ্যস্থতাকারী বা দালালদের নিবন্ধনের মাধ্যমে আইনি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা করেছে সরকার। এর ফলে অর্থের বিনিময়ে সেবা দেওয়া এসব ব্যক্তিরা এখন থেকে জবাবদিহির আওতায় আসবেন। এই পদক্ষেপের মাধ্যমে তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় দালালদের এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে তাদের কাজের বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সূত্র জানায়, সাবেক সরকারের সেই অসমাপ্ত পরিকল্পনার আদলেই বর্তমানে নতুন করে তাদের বৈধতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দালালদের এভাবে বৈধতা দেওয়া হলে তাদের অনিয়মের সুযোগ আরও বাড়তে পারে। অন্যদিকে একটি পক্ষ মনে করেন, মধ্যস্থতাকারীদের বৈধতা না দিয়ে বরং সাধারণ মানুষের পাসপোর্ট প্রাপ্তির পদ্ধতি সহজীকরণ করলে হয়রানি ও ভোগান্তি অনেকাংশেই কমে যাবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পাসপোর্ট দালালদের বৈধতা: সরকারের নতুন উদ্যোগ নিয়ে বিতর্ক
পাসপোর্ট অফিসের বাইরে ঘুরে বেড়ানো মধ্যস্থতাকারী বা দালালদের নিবন্ধনের মাধ্যমে আইনি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা করেছে সরকার। এর ফলে অর্থের বিনিময়ে সেবা দেওয়া এসব ব্যক্তিরা এখন থেকে জবাবদিহির আওতায় আসবেন। এই পদক্ষেপের মাধ্যমে তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় দালালদের এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে তাদের কাজের বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সূত্র জানায়, সাবেক সরকারের সেই অসমাপ্ত পরিকল্পনার আদলেই বর্তমানে নতুন করে তাদের বৈধতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দালালদের এভাবে বৈধতা দেওয়া হলে তাদের অনিয়মের সুযোগ আরও বাড়তে পারে। অন্যদিকে একটি পক্ষ মনে করেন, মধ্যস্থতাকারীদের বৈধতা না দিয়ে বরং সাধারণ মানুষের পাসপোর্ট প্রাপ্তির পদ্ধতি সহজীকরণ করলে হয়রানি ও ভোগান্তি অনেকাংশেই কমে যাবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…