মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ে সিদ্ধান্ত, ইতিহাস বিকৃতিরোধে নতুন উদ্যোগ
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মাধ্যমে ইতিহাসের বিকৃতি রোধ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই সভায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। অন্য কোনো আন্দোলনের সাথে একাত্ম করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্ত করা উচিত নয়। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার যে অপব্যবহার হয়েছে তার ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে অন্ধকারে রয়েছে। এসময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জামুকার সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ে সিদ্ধান্ত, ইতিহাস বিকৃতিরোধে নতুন উদ্যোগ
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মাধ্যমে ইতিহাসের বিকৃতি রোধ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই সভায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। অন্য কোনো আন্দোলনের সাথে একাত্ম করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্ত করা উচিত নয়। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার যে অপব্যবহার হয়েছে তার ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে অন্ধকারে রয়েছে। এসময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জামুকার সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…