তারেক রহমানের নির্দেশে সুশাসনের বাংলাদেশ হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৫ পিএম
তারেক রহমানের নির্দেশে সুশাসনের বাংলাদেশ হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও নির্দেশনার আলোকে গড়ে তোলা হবে আগামীর সুশাসন ও উন্নয়নমুখী বাংলাদেশ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের কল্যাণই হবে মূল লক্ষ্য, কোনো ব্যক্তি বা দলীয় পরিচয় নয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং বয়স্কদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কোনো নাগরিকের রাজনৈতিক পরিচয় যাচাই না করেই তাদের সেবা প্রদান করা হবে এবং সবার মাঝে সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, দেশ স্বাধীন না হলে তিনি চিকিৎসক হতে পারতেন না, তাই মুক্তিযোদ্ধাদের সম্মান ও সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার সমান বলে জোর দেন। আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি। এছাড়া ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...