ট্রাম্পের শুল্ক আইন বাতিল, নতুন ঘোষণায় বাংলাদেশের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৭ পিএম
ট্রাম্পের শুল্ক আইন বাতিল, নতুন ঘোষণায় বাংলাদেশের সম্ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে বড় বাধা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন আদালত ট্রাম্পের ‘ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ’ নীতিকে সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণা করেছেন। তবে রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই অন্য একটি আইনের আওতায় ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যাতে বাংলাদেশের ওপর থাকা ১৯ শতাংশ শুল্ক কমে এক অঙ্কের ঘরে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এই আইনি লড়াইয়ের ওপর নির্ভর করছে, বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এর প্রভাব অপরিসীম। হাজার কোটি টাকার এই খাত নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন দেশের ব্যবসায়ীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও বিষয়টি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কোনো রকম অনিশ্চয়তা কাটিয়ে ব্যবসায়ীরা নতুন করে রপ্তানি কৌশল ঠিক করতে শুরু করেছিলেন।

আদালতের রায় এবং পরবর্তী ট্রাম্পের নতুন ঘোষণা পুরো পরিস্থিতির দিকই বদলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই পরিবর্তন কি বাংলাদেশের জন্য সুখবর নিয়ে আসবে নাকি ট্রাম্পের বিকল্প পরিকল্পনা নতুন সংকট তৈরি করবে? তবে প্রাথমিক তথ্য মতে, শুল্ক কমে ১০ শতাংশে দাঁড়ালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...