লঘুচাপের প্রভাব: সোমবার থেকে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩২ পিএম
লঘুচাপের প্রভাব: সোমবার থেকে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া এই লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর আগে ২১ ও ২২ ফেব্রুয়ারি সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু ২৩ ফেব্রুয়ারি থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দেখা যাবে। পরবর্তী ২৪ ফেব্রুয়ারি এই তালিকায় ময়মনসিংহ ও সিলেট বিভাগও যুক্ত হতে পারে।

এছাড়া ২৫ ফেব্রুয়ারি ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে পূর্বাভাসের শেষদিকে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা আবারও কমে যেতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...