যমুনা ছাড়ার খসড়ায় ড. ইউনূস, শিগগিরই ফিরছেন গুলশানে

প্রাইম বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৬ পিএম
যমুনা ছাড়ার খসড়ায় ড. ইউনূস, শিগগিরই ফিরছেন গুলশানে

সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব হস্তান্তরের পরও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। যদিও বিধি অনুযায়ী আরও তিন মাস সেখানে থাকার কথা ছিল, তবে তিনি আগাম কালসীমার আগেই বাসভবনে ফিরে যেতে আগ্রহী। এ লক্ষ্যে বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করেছে।

ঘনিষ্টজনদের বরাত দিয়ে জানা গেছে, ইউনূস সেন্টারে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে বর্তমানে নথিপত্র ও সাংগঠনিক কাজ সামলাচ্ছেন তিনি। রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততা কমে যাওয়ার সুযোগে তিনি এখন পরিবার, বিশেষ করে অসুস্থ স্ত্রীকে বেশি সময় দিচ্ছেন। এছাড়া দেশের তরুণদের জন্য ‘থ্রি জিরো’ ভিশনের ওপর ভিত্তি করে নতুন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও করছেন এই অর্থনীতিবিদ। প্রতিদিন সকাল ও বিকেলে তিনি অতিথি ভবনের অভ্যন্তরে হাঁটাহাঁটি করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন।

সূত্র মতে, আগামী মাস খানেক পর অথবা ঈদের পরে তিনি গুলশানের নিজ বাসভবনে স্থানান্তরিত হতে পারেন। এরইমধ্যে তিনি তার লাল বা কূটনৈতিক পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। এদিকে, আগামী মাসে জাপান সফরের পরিকল্পনা রয়েছে তার, যেখানে এসডিজির সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ তাকে সহায়তা করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...