প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলের দপ্তরের সাথে সংযুক্ত ছিলেন এবং ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, গ্রেড-৯ এর সর্বশেষ ধাপের বেতন স্কেলে তিনি এই পদে যোগদান করবেন। তবে শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সরকারের সন্তুষ্টির ওপর ভিত্তি করে এই চুক্তির মেয়াদ নির্ধারণ করা হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলের দপ্তরের সাথে সংযুক্ত ছিলেন এবং ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, গ্রেড-৯ এর সর্বশেষ ধাপের বেতন স্কেলে তিনি এই পদে যোগদান করবেন। তবে শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সরকারের সন্তুষ্টির ওপর ভিত্তি করে এই চুক্তির মেয়াদ নির্ধারণ করা হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…