জনগণের প্রত্যাশা পূরণে বাহিনীকে আস্থা অর্জনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদের প্রত্যাশা দ্রুত পূরণ করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার ও নৈতিকতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির মাধ্যমে এ লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাহিনীর যুগোপযোগী উন্নয়নে সঠিক পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট প্রধানদের সুপারিশ ও পরামর্শ প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান দেশ গড়ার

আরও পড়ুন

জনগণের প্রত্যাশা পূরণে বাহিনীকে আস্থা অর্জনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদের প্রত্যাশা দ্রুত পূরণ করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার ও নৈতিকতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির মাধ্যমে এ লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাহিনীর যুগোপযোগী উন্নয়নে সঠিক পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট প্রধানদের সুপারিশ ও পরামর্শ প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক…
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান…