বিজ্ঞাপন

চাঁদা নয়, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে তা অপরাধ নয়: সড়কমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৯ পিএম
চাঁদা নয়, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে তা অপরাধ নয়: সড়কমন্ত্রী

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই সড়কে চাঁদাবাজির অভিযোগ নিয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন সড়ক পরিবহণ ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেওয়া অর্থ চাঁদাবাজির পর্যায়ে পড়ে না। তবে কারোর ওপর জোর প্রয়োগ করে অর্থ আদায় করা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জানান, পরিবহণ সেক্টরে অলিখিতভাবে কিছু নিয়ম চালু আছে, যা তাদের নিজেদের কল্যাণে ব্যবহৃত হয়। এটি নিয়ে বিতর্ক থাকলেও সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে। তবে মন্ত্রণালয়ের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে বহিরাগতদের চাপ প্রয়োগ করে চাঁদা আদায় বা অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ কারো থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল ফিতরে যানজট নিয়ন্ত্রণে গতবারের ধারা অনুসরণের পাশাপাশি নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সাথে দ্রুত বৈঠক করে কর্মপরিকল্পনা তৈরির কথা জানান তিনি। মেট্রোরেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, বিআরটি প্রকল্পের ঋণ ও ব্যয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...