৮ উপজেলায় পাইলটিং ফ্যামিলি কার্ড, ঈদের আগেই বিতরণের লক্ষ্য

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৫ পিএম
৮ উপজেলায় পাইলটিং ফ্যামিলি কার্ড, ঈদের আগেই বিতরণের লক্ষ্য

পরিবার ভিত্তিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আটটি বিভাগের একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী এবং দুই উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির প্রধান দায়িত্ব হবে সুবিধাভোগীদের নির্বাচন পদ্ধতি ঠিক করা এবং জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের সমন্বয়ে একটি ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরির সুপারিশ করা। এছাড়া বর্তমানে চলমান নারীদের উন্নয়নমূলক কোনো কর্মসূচি এ কার্ডের সাথে সম্পৃক্ত করা যায় কিনা তাও পর্যালোচনা করবে তারা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরের আগেই ওই আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনে তারা কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...