পাটখাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কারের তাগিদ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের পাট খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বর্তমান নীতিমালা সংস্কার করা জরুরি। তিনি জানান, প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পণ্যের প্রতি বিশ্বব্যাপী মানুষের আগ্রহ বাড়ছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলে আসা জটিল লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ করা প্রয়োজন। নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে আমাদের নিজস্ব সক্ষমতা ও সুবিধাগুলো তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাই মিলে কাজ করলে এই খাতে সফলতা আসবে। এর আগে মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন।
সম্পর্কিত খবর
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে বাধ্য চারজন
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা, জানালেন ট্রাম্প
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনার
জাতিসংঘের নেতৃত্বেই সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাটখাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কারের তাগিদ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের পাট খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বর্তমান নীতিমালা সংস্কার করা জরুরি। তিনি জানান, প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পণ্যের প্রতি বিশ্বব্যাপী মানুষের আগ্রহ বাড়ছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলে আসা জটিল লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ করা প্রয়োজন। নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে আমাদের নিজস্ব সক্ষমতা ও সুবিধাগুলো তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাই মিলে কাজ করলে এই খাতে সফলতা আসবে। এর আগে মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন।
সম্পর্কিত খবর
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক…
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে…
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা,…
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ…