চলমান প্রকল্প অব্যাহত রাখার ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
সমাজকল্যাণ ও নারী শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয়ের চলমান কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
মন্ত্রী বলেন, জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। বিধি-বিধান যদি কোনো কারণে সেবা বঞ্চিত করে তবে তা পরিবর্তন করে এগিয়ে যেতে হবে। অনিয়ম দূর করে অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়নে কাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের প্রাথমিক কাজ শুরু করা হবে।
সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, সীমিত বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড যেন শুধু কাগজে না থেকে বাস্তবে জনগণের কাজে লাগে সেদিকে নজর দিতে হবে। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

চলমান প্রকল্প অব্যাহত রাখার ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
সমাজকল্যাণ ও নারী শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয়ের চলমান কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
মন্ত্রী বলেন, জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। বিধি-বিধান যদি কোনো কারণে সেবা বঞ্চিত করে তবে তা পরিবর্তন করে এগিয়ে যেতে হবে। অনিয়ম দূর করে অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়নে কাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের প্রাথমিক কাজ শুরু করা হবে।
সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, সীমিত বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড যেন শুধু কাগজে না থেকে বাস্তবে জনগণের কাজে লাগে সেদিকে নজর দিতে হবে। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…