বাবা-মায়ের কবর জিয়ারতে কুতুবদিয়া যাচ্ছেন সিইসি নাসির উদ্দিন
পারিবারিক সফর ও বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী শুক্রবার তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই সফরের বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয় থেকে ইতিমধ্যে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BG 437) শুক্রবার বিকেলে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে সিইসির। সেখানে সার্কিট হাউসে অবস্থানের পর পরের দিন শনিবার সকালে তিনি কক্সবাজার থেকে মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং ওই দিনই দুপুরে পুনরায় কক্সবাজার সার্কিট হাউসে ফিরে আসবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে (2A 444) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সিইসির এই সফরের নিরাপত্তা নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে মন্ত্রিসভার নতুন দায়িত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান
চট্টগ্রামে হাসপাতালগুলোতে অনিয়ম, পার্কিং ও নিরাপত্তায় চউকের নোটিশ
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান
সাতকানিয়ায় মাকে মারধর: মাদকাসক্ত ছেলের এক বছরের জেল
চট্টগ্রামের হাসপাতালগুলোতে অগ্নি-নিরাপত্তা ও পার্কিংয়ের ব্যাপক অব্যবস্থা, নির্দেশ চউকের
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

আরও পড়ুন

বাবা-মায়ের কবর জিয়ারতে কুতুবদিয়া যাচ্ছেন সিইসি নাসির উদ্দিন
পারিবারিক সফর ও বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী শুক্রবার তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই সফরের বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয় থেকে ইতিমধ্যে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BG 437) শুক্রবার বিকেলে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে সিইসির। সেখানে সার্কিট হাউসে অবস্থানের পর পরের দিন শনিবার সকালে তিনি কক্সবাজার থেকে মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং ওই দিনই দুপুরে পুনরায় কক্সবাজার সার্কিট হাউসে ফিরে আসবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে (2A 444) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সিইসির এই সফরের নিরাপত্তা নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে মন্ত্রিসভার নতুন দায়িত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান
চট্টগ্রামে হাসপাতালগুলোতে অনিয়ম, পার্কিং ও নিরাপত্তায় চউকের নোটিশ
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক…
সাতকানিয়ায় মাকে মারধর: মাদকাসক্ত ছেলের এক বছরের জেল
চট্টগ্রামের হাসপাতালগুলোতে অগ্নি-নিরাপত্তা ও পার্কিংয়ের ব্যাপক অব্যবস্থা, নির্দেশ…