তারেক রহমানকে কিয়ার স্টারমারের চিঠি, অংশীদারিত্বের প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৯ পিএম
তারেক রহমানকে কিয়ার স্টারমারের চিঠি, অংশীদারিত্বের প্রতিশ্রুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এক অভিনন্দন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ঢাকা ও লন্ডনের মধ্যে ভবিষ্যতের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী বলে জানান।

এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান। স্টারমার তার চিঠিতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসন নিয়ন্ত্রণে দুই দেশের যৌথ কাজের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ হিসেবে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। চিঠিতে কিয়ার স্টারমার উল্লেখ করেন, দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ক এবং অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি। অবৈধ অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার কথাও উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...