হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা প্রতিমন্ত্রীর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চলমান কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি এখনো সক্রিয় রয়েছে এবং আগের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সাথে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় ইস্যুতে আলোচনা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তিনি জানান, বাংলাদেশ এখন থেকে মেরুদণ্ড সোজা করে নিজেদের স্বার্থ সুরক্ষিত রেখেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে দুই দেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে দিল্লিতে আনুষ্ঠানিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। তবে এখন পর্যন্ত সেই চিঠির কোনো জবাব দেয়নি ভারত। এর আগেও ২০২৪ সালে দুই দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল ঢাকা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা প্রতিমন্ত্রীর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চলমান কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি এখনো সক্রিয় রয়েছে এবং আগের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সাথে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় ইস্যুতে আলোচনা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তিনি জানান, বাংলাদেশ এখন থেকে মেরুদণ্ড সোজা করে নিজেদের স্বার্থ সুরক্ষিত রেখেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে দুই দেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে দিল্লিতে আনুষ্ঠানিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। তবে এখন পর্যন্ত সেই চিঠির কোনো জবাব দেয়নি ভারত। এর আগেও ২০২৪ সালে দুই দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল ঢাকা।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…