দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান, সচিবালয়ে প্রথম দিনেই নির্দেশ প্রধানমন্ত্রীর
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অবস্থান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সরাসরি সচিবালয়ে আসেন। সেখানে মন্ত্রিপরিষদ সচিব ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএনপির ৩১ দফা ইশতেহার বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, সরকারি কর্মকর্তাদের মূল্যায়ন দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে যোগ্যতার ভিত্তিতে করা হবে। একইসঙ্গে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর জোর দেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়গুলোকে।
রমজানের ঠিক আগ মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জনদুর্ভোগ লাঘবে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান, সচিবালয়ে প্রথম দিনেই নির্দেশ প্রধানমন্ত্রীর
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অবস্থান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সরাসরি সচিবালয়ে আসেন। সেখানে মন্ত্রিপরিষদ সচিব ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএনপির ৩১ দফা ইশতেহার বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, সরকারি কর্মকর্তাদের মূল্যায়ন দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে যোগ্যতার ভিত্তিতে করা হবে। একইসঙ্গে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর জোর দেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়গুলোকে।
রমজানের ঠিক আগ মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জনদুর্ভোগ লাঘবে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…