চাকরির শেষ প্রান্তে ডিকেন্সের উক্তি, আইজিপি বাহারুল আলমের বিদায়ী বার্তা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলমকে সরিয়ে দেয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরেই প্রশাসনে ভাসছিল। এমন পরিস্থিতিতে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছেন, যা তার বিদায়ের ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে। এর আগে বিডিআর হত্যায়ঞ্জের তদন্ত প্রতিবেদনে তার নাম ওঠায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
সরকারি মোবাইল ফোন থেকে পাঠানো ওই ইংরেজি বার্তায় তিনি বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উদ্ধৃতি তুলে ধরেন। ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়’—এমন কথা উল্লেখ করে গত ১৫ মাসের কাজের হিসাব দেন বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব সহকর্মীদের এবং সব ব্যর্থতার দায় একাই বহন করবেন তিনি।
এই বার্তা পৌঁছার পর পুলিশ প্রশাসনের অভ্যন্তরে তার অপসারণ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা উল্লেখ হওয়ায় তিনি ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এখন পর্যন্ত তাকে সরিয়ে দেয়ার বিষয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

চাকরির শেষ প্রান্তে ডিকেন্সের উক্তি, আইজিপি বাহারুল আলমের বিদায়ী বার্তা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলমকে সরিয়ে দেয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরেই প্রশাসনে ভাসছিল। এমন পরিস্থিতিতে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছেন, যা তার বিদায়ের ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে। এর আগে বিডিআর হত্যায়ঞ্জের তদন্ত প্রতিবেদনে তার নাম ওঠায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
সরকারি মোবাইল ফোন থেকে পাঠানো ওই ইংরেজি বার্তায় তিনি বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উদ্ধৃতি তুলে ধরেন। ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়’—এমন কথা উল্লেখ করে গত ১৫ মাসের কাজের হিসাব দেন বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব সহকর্মীদের এবং সব ব্যর্থতার দায় একাই বহন করবেন তিনি।
এই বার্তা পৌঁছার পর পুলিশ প্রশাসনের অভ্যন্তরে তার অপসারণ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা উল্লেখ হওয়ায় তিনি ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এখন পর্যন্ত তাকে সরিয়ে দেয়ার বিষয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…