জাতির উদ্দেশে আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রিসভা গঠনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন থেকে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভির ফিড নিয়ে এই ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এতে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

আজ দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জাতির উদ্দেশে আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রিসভা গঠনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন থেকে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভির ফিড নিয়ে এই ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এতে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

আজ দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…