মুরাদনগরের কায়কোবাদ হলেন ধর্ম মন্ত্রী, এলাকায় শোকরানার জোয়ার

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩ এএম
মুরাদনগরের কায়কোবাদ হলেন ধর্ম মন্ত্রী, এলাকায় শোকরানার জোয়ার

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। নিজ এলাকার এই নেতা মন্ত্রী হওয়ায় মুরাদনগর উপজেলাজুড়ে খুশির আবহ এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে ডাবল হ্যাটট্রিক সম্পন্ন করেন কায়কোবাদ। দীর্ঘ ১৬ বছর নির্যাতন ও নির্বাসিত জীবন কাটানোর পর গত ৫ আগস্টের পর দেশে ফিরে বিএনপি ও অঙ্গসংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন তিনি। স্থানীয়রা জানান, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি মুরাদনগরের রাস্তাঘাট ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছিলেন।

শপথ অনুষ্ঠানের পর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, কায়কোবাদ সাহেবের এই অর্জনে মুরাদনগরবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। মানুষ নামাজ আদায় ও দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছে। অন্যদিকে নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সবকিছুই মহান আল্লাহর হুকুমে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও পরিচ্ছন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং মানুষের আস্থা অর্জনে কাজ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...