ভিপি নুরের মন্ত্রী হওয়ায় গলাচিপায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

প্রাইম বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ পিএম
ভিপি নুরের মন্ত্রী হওয়ায় গলাচিপায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণের পর তার নির্বাচনী এলাকা গলাচিপায় আনন্দের বন্যা বয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এ অর্জন উদযাপন করেন।

মঙ্গলবার বিকেলে গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা নুরুল হক নুরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক জিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে বক্তব্য রাখেন সোহরাব মিয়া, শহিদুল ইসলাম তালুকদার, রফিক খান, সোবহান মিয়া, মো. হাফিজুর রহমান, মহিবুল্লাহ এনিম, জাকির হোসেন, মো. শোহেব মাষ্টার ও ফারুক খলিফা প্রমুখ।

পটুয়াখালীর গলাচিপার চরাঞ্চলের সাধারণ পরিবার থেকে আসা নুরুল হক নুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে জয়ী হয়ে এমপি হন এবং প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে তিনি দেশব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...