প্রথমবার এমপি হয়েই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মুক্তাদির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের এই সদস্য এর আগে ২০১৮ সালেও সিলেট-১ আসন থেকে লড়াই করেছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসন থেকে বিজয়ী হন তিনি। সেখানে তিনি ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করেন। দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সন্তান মুক্তাদির একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল মুক্তাদির এখন দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। রাজনৈতিক পরিবার থেকে আসা এই নেতার বাবা খন্দকার আবদুল মালিকও একজন সাবেক সংসদ সদস্য ছিলেন।
সম্পর্কিত খবর
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের সম্মানি
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার করল পুলিশ
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন কুমিল্লার এসপি
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র…
ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুর ভয় দূর করুন: চসিক মেয়রের আহ্বান

আরও পড়ুন

প্রথমবার এমপি হয়েই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মুক্তাদির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের এই সদস্য এর আগে ২০১৮ সালেও সিলেট-১ আসন থেকে লড়াই করেছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসন থেকে বিজয়ী হন তিনি। সেখানে তিনি ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করেন। দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সন্তান মুক্তাদির একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল মুক্তাদির এখন দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। রাজনৈতিক পরিবার থেকে আসা এই নেতার বাবা খন্দকার আবদুল মালিকও একজন সাবেক সংসদ সদস্য ছিলেন।
সম্পর্কিত খবর
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের…
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই…
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার…
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন…
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে…
ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুর ভয় দূর করুন: চসিক…