Skip to content
অনুসরণ করুন

ভিলেন হয়ে ‘গোলমাল ৫’-এ অক্ষয় কুমার, রোহিত শেঠির নতুন চমক

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬ এএম
ভিলেন হয়ে ‘গোলমাল ৫’-এ অক্ষয় কুমার, রোহিত শেঠির নতুন চমক

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মুক্তি পেতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। সিরিজটির পঞ্চম কিস্তি নিয়ে আলোচনার মধ্যেই সামনে এসেছে এক বড় খবর। এবার এই ছবিতে প্রধান খলনায়ক বা ভিলেনের ভূমিকায় দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। রোহিত শেঠির পরিচালনায় এই ছবিতে তার যোগদান ফ্র্যাঞ্চাইজিটির জন্য এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে শুরু হওয়া এই সিরিজটি তার উচ্চ-এনার্জি হাস্যরসের জন্য দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে এবার সিরিজের পুরনো ধারার বাইরে গিয়ে কিছুটা ফ্যান্টাসি এলিমেন্ট যুক্ত করা হবে বলে জানা গেছে। সাধারণত কমেডি ছবিতে হাসির পোক্তার হলেও এবার একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে। ‘হেরাফেরি’, ‘হাউসফুল’ বা ‘ওয়েলকাম’ সিরিজের মাধ্যমে তিনি যেভাবে দর্শকদের হাসিয়েছেন, তার বিপরীত চিত্র এবার দেখবেন তারা। ছবিতে আগের মতোই মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। এছাড়াও অরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তালপাদে, কুনাল কেম্মুরা অভিনয় করবেন। জনি লিভার, সঞ্জয় মিশ্রা, মুকেশ তিওয়ারি ও অশ্বিনী ক্যালসেকরের মতো কৌতুক অভিনেতারাও এতে থাকছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির শেষের দিকে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এই ছবির শুটিং শুরু হবে। আগামী বছরের শুরুর দিকেই ‘গোলমাল ৫’ মুক্তির কথা রয়েছে। যদিও শারমান জোশি ফিরছেন কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও কারিনা কাপুর খানের এই ছবিতে থাকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...