Skip to content
অনুসরণ করুন

পরীমনির জবাব: রাজের সঙ্গে সংসার ভাঙার পেছনে তৃতীয় জনের হাত নেই

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ পিএম
পরীমনির জবাব: রাজের সঙ্গে সংসার ভাঙার পেছনে তৃতীয় জনের হাত নেই

বিনোদন জগতের আলোচিত চিত্রনায়িকা পরীমনি জানিয়েছেন, তার এবং শরীফুল রাজের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি জড়িত ছিল না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী স্পষ্ট করেন, এটি ছিল শুধুই তাদের মধ্যে বোঝাপড়ার ব্যর্থতা। পরীমনির মতে, সংসার টিকিয়ে রাখতে পারস্পরিক সমর্থনের গুরুত্ব অনেক, যা তাদের সম্পর্কে ঘাটতি ছিল।

সাক্ষাৎকারে তিনি শোবিজ অঙ্গনে প্রচলিত একটি গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন। অনেকে বলে থাকেন, পরীমনি রাজকে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর সঙ্গে দেখা করতে দেন না। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, রাজকে বাধা দেওয়ার কথাটি সম্পূর্ণ ভুল। তিনি চান, রাজ নিজের দায়িত্ববোধ থেকেই সন্তানের খোঁজখবর নেবেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে তাদের বিয়ে হয় এবং ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলের জন্ম হয়। তবে সন্তান জন্মের পর থেকেই দাম্পত্য কলহ বাড়তে থাকে, বিশেষ করে রাজের সোশ্যাল মিডিয়ায় অন্য নায়িকাদের ভিডিও পোস্ট করা নিয়ে বিতর্কের পর ২০২৩ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদ হয়।

ব্যক্তিগত জীবনের এই ঝামেলা সত্ত্বেও দুই তারকাই এখন নিজেদের কর্মে মনোযোগী। পরীমনি বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমার কাজ করছেন, যেখানে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। এছাড়া তার ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় আছে এবং নিরবের বিপরীতে ‘গোলাপ’ সিনেমার কাজ শুরু করেছেন। অপরদিকে, শরীফুল রাজ ‘ইনসাফ’ সিনেমার পর ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’র মতো সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...