পাঠকের আগ্রহ
বাবার স্মৃতি ও জীবনের সংগ্রাম নিয়ে ভোর ৪টায় পোস্ট অমিতাভের
বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে থাকেন। এবার মঙ্গলবার ভোর ৪টার দিকে এই অভিনেতা এমন এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। গভীর রাতের নীরবতা, জীবনের নানা উত্থান-পতন এবং প্রয়াত বাবা হরিবংশ রাই বচ্চনের স্মৃতিচারণ নিয়ে এই পোস্টটি লিখেছেন তিনি।
নিজের লেখায় বাবার সাথে আলাপচারিতার কথা তুলে ধরে অমিতাভ জানান, জীবন মানেই সংগ্রাম। তার বাবা বরাবর বলতেন, যতদিন প্রাণ আছে ততদিন লড়াই চলতেই থাকবে। এছাড়াও এলাহাবাদের বিখ্যাত কবি ফিরাক গোরখপুরীর কথাও স্মরণ করেন তিনি। ফিরাক ছিলেন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু, যার লেখনীতে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতাবাদী চেতনার প্রকাশ ঘটত দেখেছিলেন হরিবংশ রাই বচ্চন।
অমিতাভ বচ্চন মনে করেন, দিনের ব্যস্ততার চেয়ে রাতের নিস্তব্ধতা মানুষকে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে এবং প্রশান্তি এনে দেয়। তবে সামাজিক মাধ্যমের এই দোলাচল থেকে মুক্ত থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বর্তমান বিশ্ব ও মানুষের কর্মকাণ্ড নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এই তারকা। তার মতে, বর্তমান পৃথিবীর ৮.২ বিলিয়ন মানুষের কাছে মনে হয় যেন তাদের প্রধান পেশা হলো সংবাদ তৈরি করা এবং নিজেদের মতামত জাহির করা।
আরও পড়ুন