মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে ফখরুলের জন্য আনন্দোৎসব, হয় মিষ্টি বিতরণ

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তার নির্বাচনী এলাকায় দেখা দিয়েছে ব্যাপক খুশির আমেজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পরপরই জেলা শহরের বিএনপি কার্যালয় ও এর আশপাশের এলাকাগুলোতে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ শুরু করেন।
খবর পেয়ে জেলা বিএনপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আনারুল ইসলাম দৌড়ে বাজার থেকে দুই কেজি মিষ্টি কিনে আনেন এবং উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়ান। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, নেতা পূর্ণ মন্ত্রী হয়েছেন এটা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এদিকে, স্থানীয় বাসিন্দা আবুল হাশেম ও অধ্যাপক মনতোষ কুমার দে প্রত্যাশা করেছেন, ক্ষমতাবান এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ঠাকুরগাঁওয়ের অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, রাজনীতিতে ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ পদ পাওয়া, যা জেলাবাসীর জন্য আনন্দের।
সম্পর্কিত খবর
পদ্মায় ধরা বিশাল কাতল, বিক্রি প্রায় অর্ধলক্ষ টাকায়
পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া…
রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন: পাইলটিং পর্যায়ে সুবিধা পাচ্ছেন…
পাংশায় স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে নতুন ৭…

আরও পড়ুন

মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে ফখরুলের জন্য আনন্দোৎসব, হয় মিষ্টি বিতরণ

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তার নির্বাচনী এলাকায় দেখা দিয়েছে ব্যাপক খুশির আমেজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পরপরই জেলা শহরের বিএনপি কার্যালয় ও এর আশপাশের এলাকাগুলোতে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ শুরু করেন।
খবর পেয়ে জেলা বিএনপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আনারুল ইসলাম দৌড়ে বাজার থেকে দুই কেজি মিষ্টি কিনে আনেন এবং উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়ান। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, নেতা পূর্ণ মন্ত্রী হয়েছেন এটা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এদিকে, স্থানীয় বাসিন্দা আবুল হাশেম ও অধ্যাপক মনতোষ কুমার দে প্রত্যাশা করেছেন, ক্ষমতাবান এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ঠাকুরগাঁওয়ের অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, রাজনীতিতে ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ পদ পাওয়া, যা জেলাবাসীর জন্য আনন্দের।
সম্পর্কিত খবর
পদ্মায় ধরা বিশাল কাতল, বিক্রি প্রায় অর্ধলক্ষ টাকায়
পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…
রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন: পাইলটিং পর্যায়ে…
পাংশায় স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে…