মেসির জাদুতে হার মানলেন স্কালোনি, বললেন প্রশংসা করা এখন অসম্ভব

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৩:৪১ পিএম
মেসির জাদুতে হার মানলেন স্কালোনি, বললেন প্রশংসা করা এখন অসম্ভব

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখন এক অদ্ভুত পরিস্থিতিতে। দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে প্রশংসা করতে গিয়ে তার শব্দ ভাণ্ডার প্রায় শূন্য হয়ে এসেছে। জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসির জাদুকরী পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। স্কালোনি বলেছেন, মেসির খেলা দেখলে তার মনে এখন শুধুই বিস্ময় জাগে।

জর্ডান ম্যাচে শুরু থেকেই মেসিকে দলে রাখেননি কোচ। আগের দুই খেলায় পাঁচ গোল করার পর এই মহাতারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার পরপরই দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়েন এবং তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ১৯-এ।

ম্যাচ শেষে মেসির এই পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি জানান, তিনি এখন মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার মতো শব্দ খুঁজে পান না। সাংবাদিকদের তিনি বলেন, মেসিকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একটা অস্বস্তিতে পড়ে যান। মেসিকে বসিয়ে রাখার পেছনের কারণ হিসেবে কোচ জানান, এটি ছিল পরিকল্পিত সিদ্ধান্ত যাতে অন্যরা সুযোগ পায় এবং আগামী কঠিন ম্যাচগুলোর জন্য তাকে ফিট রাখা যায়।

একাধিক রেকর্ড গড়লেও স্কালোনি পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিতে চান না। তার মতে, মেসি নিজে সংখ্যা নিয়ে ভাবেন না এবং কোচ হিসেবে তিনি মেসির খেলার ধার দেখেই মুগ্ধ। স্কালোনির ভাষ্য, সবাই সংখ্যার হিসাব করছে, কিন্তু মাঠে তার উপস্থিতি এবং দর্শকদের মাতিয়ে রাখার ক্ষমতাই আসল বিষয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...