চট্টগ্রামে গ্যাস পাইপ ফেটে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রোববার দুপুরে চট্টগ্রাম নগরের ফয়সলেক এলাকার জাকির হোসেন সড়কে হঠাৎ গ্যাস পাইপলাইন ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় দাউ দাউ আগুনের লেলিহান শিখা। আতঙ্কে কাঁপতে থাকে পুরো এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল জানান, প্রথমে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হলে স্পার্ক নিচে পড়ে এবং তা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেননি।
ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির টিম। কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, পাইপলাইন কীভাবে ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে মেরামতের কাজ শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

চট্টগ্রামে গ্যাস পাইপ ফেটে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রোববার দুপুরে চট্টগ্রাম নগরের ফয়সলেক এলাকার জাকির হোসেন সড়কে হঠাৎ গ্যাস পাইপলাইন ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় দাউ দাউ আগুনের লেলিহান শিখা। আতঙ্কে কাঁপতে থাকে পুরো এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল জানান, প্রথমে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হলে স্পার্ক নিচে পড়ে এবং তা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেননি।
ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির টিম। কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, পাইপলাইন কীভাবে ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে মেরামতের কাজ শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…