মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

প্রাইম বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬ ৭:১৭ পিএম
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে জরুরি নির্দেশনা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কর্মীরা যেন দূতাবাসের দেওয়া পরামর্শগুলো যথাযথভাবে মেনে চলেন, সে বিষয়ে বিশেষ অনুরোধ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঘিরে কোনো ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য মোবাইলে সংরক্ষণ, একে অপরের সঙ্গে বিনিময় করা বা ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তার বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকা ও জনসমাগমের স্থানগুলো সম্পূর্ণ পরিহার করারও পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা প্রয়োজনে টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত), ৮০০১০০০১২৬ (পাসপোর্ট সংক্রান্ত), ৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত) এবং মৃত্যু সংক্রান্ত বিষয়ে হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০-এ যোগাযোগ করতে পারেন। চলমান পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...