মায়ের কাছে মোবাইল নেইয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
রাজধানীর পল্টনের চামেলীবাগের একটি বাসার দোতলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা মো. মাসুদ জানান, তাশফিকুল মোবাইল গেমস ‘ফ্রি ফায়ার’-এ আসক্ত ছিল। এর জেরে তার মা মোবাইলটি তার কাছ থেকে নিয়ে নেন। এতে মায়ের প্রতি অভিমান করে সে নিজ ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে। তারা বর্তমানে পল্টন থানার চামেলীবাগের ওই বাসায় ভাড়া থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে তাপপ্রবাহের ঝুঁকি, সাগরে লঘুচাপ ও কম বৃষ্টির সম্ভাবনা
ব্যাগ ছিনিয়ে শিক্ষিকার মৃত্যু: রাজধানীতে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
সেপ্টেম্বরে গরম বাড়তে পারে, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা
তেজগাঁও বিভাগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সেপ্টেম্বরে তাপপ্রবাহের আশঙ্কা, সাগরে লঘুচাপ ও বন্যার সম্ভাবনা

আরও পড়ুন

মায়ের কাছে মোবাইল নেইয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
রাজধানীর পল্টনের চামেলীবাগের একটি বাসার দোতলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা মো. মাসুদ জানান, তাশফিকুল মোবাইল গেমস ‘ফ্রি ফায়ার’-এ আসক্ত ছিল। এর জেরে তার মা মোবাইলটি তার কাছ থেকে নিয়ে নেন। এতে মায়ের প্রতি অভিমান করে সে নিজ ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে। তারা বর্তমানে পল্টন থানার চামেলীবাগের ওই বাসায় ভাড়া থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে তাপপ্রবাহের ঝুঁকি, সাগরে লঘুচাপ ও কম বৃষ্টির…
ব্যাগ ছিনিয়ে শিক্ষিকার মৃত্যু: রাজধানীতে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
সেপ্টেম্বরে গরম বাড়তে পারে, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের…