সেপ্টেম্বরে তাপপ্রবাহের আশঙ্কা, সাগরে লঘুচাপ ও বন্যার সম্ভাবনা
চলতি সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়াও এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটির এক সভায় এই তথ্য জানানো হয়। মঙ্গলবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে এবং ৩ থেকে ৫ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মৃদু এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। অন্যদিকে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এদিকে গেল আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সম্পর্কিত খবর
উপকূলীয় সাত অঞ্চলে দমকা হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালের লাখ টাকা জরিমানা
দুঃসাহসিকতার স্বীকৃতি: ফায়ার সার্ভিসের ৪০ কর্মীসহ পুরস্কৃত ২৮ স্টেশন
৬০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ পেল বেবিচকের ১৫ অগ্নিনির্বাপণ কর্মী
ডেমরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি: গ্রেফতার ২, উদ্ধার পিস্তল ও শর্টগান
যাত্রাবাড়ী ফ্লাইওভারে চলন্ত গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

আরও পড়ুন

সেপ্টেম্বরে তাপপ্রবাহের আশঙ্কা, সাগরে লঘুচাপ ও বন্যার সম্ভাবনা
চলতি সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়াও এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটির এক সভায় এই তথ্য জানানো হয়। মঙ্গলবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে এবং ৩ থেকে ৫ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মৃদু এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। অন্যদিকে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এদিকে গেল আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সম্পর্কিত খবর
উপকূলীয় সাত অঞ্চলে দমকা হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালের লাখ টাকা…
দুঃসাহসিকতার স্বীকৃতি: ফায়ার সার্ভিসের ৪০ কর্মীসহ পুরস্কৃত ২৮…
৬০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ পেল বেবিচকের ১৫…
ডেমরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি: গ্রেফতার ২, উদ্ধার পিস্তল…