সেপ্টেম্বরে গরম বাড়তে পারে, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৪ এএম
সেপ্টেম্বরে গরম বাড়তে পারে, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এই তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামী এক মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেতে পারে। ফলে দেশের বিভিন্ন স্থানে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং ৩ থেকে ৫ দিন বজ্রঝড়ের ঝুঁকি রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরেও উত্তেজনা দেখা দিতে পারে। সেপ্টেম্বরে সাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...