রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫০১, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫০১, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৫৩টি মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ওয়ারেন্টমূলে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

বিভাগওয়ারি হিসাবে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এরপর রয়েছে মতিঝিল (৭৫), ওয়ারী (৭২), উত্তরা (৭০), তেজগাঁও (৫৩), গুলশান (৪২), রমনা (৩৫), লালবাগ (২৩) এবং গোয়েন্দা বিভাগ (৪)। অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর নিরাপত্তা ও সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...