স্বাস্থ্য ঝুঁকিতে খাবার: চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১১:৩৫ এএম
স্বাস্থ্য ঝুঁকিতে খাবার: চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

সোমবার চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারি ও হোটেলগুলোতে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, খাদ্যে রাসায়নিক মেশানো এবং দোকানের সামনে আবর্জনা জমে থাকার অপরাধে জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরানি হাউসকে ২০ হাজার, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার এবং ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্য নিরাপদ রাখতে খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চসিক কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এ সময় তাকে সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...