সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা স্থির

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১০:৪৮ এএম
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা স্থির

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গত সোমবার ২৪ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বিকল্প দায়িত্বপ্রাপ্ত হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য বিকল্প ব্যক্তিদের নামও চূড়ান্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ড. আব্দুল মঈন খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দায়িত্ব পালন করবেন। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম এবং তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী আন্দালিভ রহমানকে। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই দায়িত্ব বণ্টন সংসদীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...