মিরপুরে ডিউটিরত অবস্থায় ওয়াসা কর্মীর মৃত্যু, চালক ধরতে সিসিটিভি
রাজধানীর মিরপুরে দায়িত্ব পালনের সময় দ্রুতগামী একটি গাড়ির চাপায় প্রাণ হারালেন ঢাকা ওয়াসার এক কর্মচারী। মঙ্গলবার সকালে মিরপুর-১০ এলাকার সেনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম (৫০) ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পানি সরবরাহ বিভাগে কাজ করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কর্মস্থলের কাজ করার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। শামীম পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামের বাসিন্দা এবং প্রায় আড়াই যুগ ধরে ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার শিকার গাড়িটি ও চালককে শনাক্ত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি জিয়াউল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ, মামলা
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা

মিরপুরে ডিউটিরত অবস্থায় ওয়াসা কর্মীর মৃত্যু, চালক ধরতে সিসিটিভি
রাজধানীর মিরপুরে দায়িত্ব পালনের সময় দ্রুতগামী একটি গাড়ির চাপায় প্রাণ হারালেন ঢাকা ওয়াসার এক কর্মচারী। মঙ্গলবার সকালে মিরপুর-১০ এলাকার সেনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম (৫০) ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পানি সরবরাহ বিভাগে কাজ করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কর্মস্থলের কাজ করার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। শামীম পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামের বাসিন্দা এবং প্রায় আড়াই যুগ ধরে ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার শিকার গাড়িটি ও চালককে শনাক্ত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ,…
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…