ড্রাইভিং ভিসার নামে ১৯ লাখ টাকা প্রতারণা, সিআইডির হাতে ৫ গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৬:২৭ পিএম
ড্রাইভিং ভিসার নামে ১৯ লাখ টাকা প্রতারণা, সিআইডির হাতে ৫ গ্রেফতার

রাজধানীর বনানী থেকে এক মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সৌদি আরবে মাসিক আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং চাকরির প্রলোভন দেখিয়ে এই চক্রটি কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়। গত রোববার বিকেলে বনানীর সৈনিক ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯) ও মো. সানি মিয়া (২৫)। তাদের কাছ থেকে ৫১টি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। সিআইডির মানবপাচার শাখার তদন্তে জানা যায়, চক্রটি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে লোকজন শিকার করত। এক ভুক্তভোগীকে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তিতে ড্রাইভিং ভিসা দেওয়ার কথা বলে ২ লাখ ৬৬ হাজার টাকা নেয় তারা। কিন্তু পরে তাকে সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা পাঠানো হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, একই কৌশলে চক্রটি আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাৎ করেছে। ভুক্তভোগী বনানী থানায় মানবপাচার ও অভিবাসী আইনে মামলা করলে তদন্ত শুরু করে সিআইডি। আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...