মাদকের তথ্যে গেন্ডারিয়ায় পুলিশের অভিযান, উদ্ধার ৪ পিস্তল
রাজধানীর গেন্ডারিয়া থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী বিভাগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে মাদক রাজধানীতে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। সেখান থেকে পাঁচজনকে আটক করলেও তাদের দেহ তল্লাশি করে কোনো মাদদ পাওয়া যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
অভিযানে ওই ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সজীব, মো. হিমু, মো. তুষার, মো. জয়, মো. টুটুল ও মো. ইমরান।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা হতো: তদন্ত…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর পুলিশের অভিযানে…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের…

মাদকের তথ্যে গেন্ডারিয়ায় পুলিশের অভিযান, উদ্ধার ৪ পিস্তল
রাজধানীর গেন্ডারিয়া থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী বিভাগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে মাদক রাজধানীতে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। সেখান থেকে পাঁচজনকে আটক করলেও তাদের দেহ তল্লাশি করে কোনো মাদদ পাওয়া যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
অভিযানে ওই ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সজীব, মো. হিমু, মো. তুষার, মো. জয়, মো. টুটুল ও মো. ইমরান।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের…