অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৬ ৮:২৬ এএম
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা

চট্টগ্রামের জামাল খান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্যের মেয়াদ সংরক্ষণে গাফিলতির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে নোংরা পরিবেশে রান্না করার দায়ে ৫০ হাজার টাকা এবং গ্রান্ড শিকদার রেস্টুরেন্টকে একই কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হালাল ব্রেড ব্র্যান্ডের লাইভ বেকারিকে অপরিচ্ছন্নতা ও পণ্যের মেয়াদ সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে কর্মকর্তারা ওই সব প্রতিষ্ঠানকে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। ভোক্তাদের স্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...