আইইউবি শিক্ষার্থীর মৃত্যুতে জড়িত কাভার্ডভ্যান চালক গ্রেফতার
রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারানো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী অলি নূর মাহমুদের মৃত্যুর ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে ওই কাভার্ডভ্যান চালক লিমন খানকে আটক করা হয়। এছাড়া ঘটনায় ব্যবহৃত গাড়িটিওও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৬ আগস্ট) সকালে মোটরসাইকেল নিয়ে যাতায়াতের সময় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে একটি অটোরিকশার কারণে রাস্তায় পড়েন ওই শিক্ষার্থী। এরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বাবার দাখিল করা অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় শেরেবাংলা নগর থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে বুধবার (১৯ আগস্ট) কাভার্ডভ্যান চালক লিমন খানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে মৃত্যুর কারণ হওয়া ওই গাড়িটি জব্দ করা হয়। বর্তমানে আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কাতারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যুদ্ধ-সংকটের মধ্যেও এলএনজি চায় বাংলাদেশ
সাবেক মেয়র রেজাউলের ভবনে দোকান, চট্টগ্রামে চউকের মোবাইল কোর্ট
ছবি এডিট করে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই: মূলহোতা গ্রেফতার
জ্বালানি নিরাপত্তায় সর্ম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি কাতার প্রধানমন্ত্রীর
সন্ধ্যায় ৫২৯ মেগাওয়াট লোডশেডিং, ময়মনসিংহে সবচেয়ে বেশি ভোগান্তি

আরও পড়ুন

সাবেক মেয়র রেজাউলের ভবনে দোকান, চট্টগ্রামে চউকের মোবাইল…