ছবি এডিট করে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৬ ৬:৪২ এএম
ছবি এডিট করে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে অশ্লীল ভিডিও তৈরি করে এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিটে মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে বিভিন্ন নারীর ছবি পাঠানো হয়। এরপর প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ওই ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ছবি এডিট করে অশ্লীল পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। এক পর্যায়ে ভয়ে ভীত হয়ে ওই ব্যক্তি বিকাশের মাধ্যমে ৩৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন।

এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দাখিল হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের নির্দেশনায় তদন্ত শুরু করেন এসআই ইমান হোসাইন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দ করা মোবাইলগুলোতে মামলার বাদীসহ বেশ কয়েকজনের অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...