প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই: মূলহোতা গ্রেফতার
রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের সামনে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব। ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের প্রতিষ্ঠানের ওই টাকা ছিনতাই করা হয়েছিল। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি মুহাম্মদ জেড এম ইন্তেখাব চৌধুরী বুধবার (১৯ আগস্ট) এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ আগস্ট এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পাঁচজনকে আটক করেছিল। তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ভুয়া র্যাব আইডি কার্ড এবং লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইলিয়াস শিকদার, জাফর, রবিউল ইসলাম, মিন্টু রাড়ী এবং সাগর বাড়ৈ।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোয়েন্দা সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও তথ্য জানানোর জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে র্যাব।
সম্পর্কিত খবর
সাবেক মেয়র রেজাউলের ভবনে দোকান, চট্টগ্রামে চউকের মোবাইল কোর্ট
আইইউবি শিক্ষার্থীর মৃত্যুতে জড়িত কাভার্ডভ্যান চালক গ্রেফতার
ছবি এডিট করে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার
জ্বালানি নিরাপত্তায় সর্ম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি কাতার প্রধানমন্ত্রীর
সন্ধ্যায় ৫২৯ মেগাওয়াট লোডশেডিং, ময়মনসিংহে সবচেয়ে বেশি ভোগান্তি
জাহাজ সংকটে এক্সিলারেটে গ্যাস সরবরাহ বন্ধ, স্বাভাবিক সামিট

আরও পড়ুন

সাবেক মেয়র রেজাউলের ভবনে দোকান, চট্টগ্রামে চউকের মোবাইল…