চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়রের মহড়া, বৃষ্টিক্ষত সড়ক সংস্কারের নির্দেশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও সার্বিক উন্নয়নে চলমান কাজের গতি যাচাই করেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে তিনি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শনে যান এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
বোট ক্লাব থেকে শুরু করে বিমানবন্দর সড়ক, কর্ণফুলী টানেল এলাকা, টাইগারপাস, লালখানবাজার এবং অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্বর ঘুরে দেখেন মেয়র। এ সময় তার সাথে ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। তারা সড়কে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজে বের করেন।
মেয়র সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতের পাশাপাশি মিডিয়ানে রেলিং স্থাপন ও রাস্তার রং করার নির্দেশ দেন। এছাড়াও বিমানবন্দর সড়ক থেকে মোহরা পর্যন্ত খালি পড়ে থাকা দ্বীপগুলোতে দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইনে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। এই প্রকল্পে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হবে।
সম্পর্কিত খবর
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী আটক
গাবতলীতে মাছবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে যুবকের আত্মহত্যা
যৌতুক মামলায় চট্টগ্রামে গ্রেফতার হলেন বিসিএস ক্যাডার মাকসুদুল
কারিগরি ত্রুটি কাটিয়ে রোম থেকে ঢাকার পথে বিমান
আজ চট্টগ্রাম-কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়রের মহড়া, বৃষ্টিক্ষত সড়ক সংস্কারের নির্দেশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও সার্বিক উন্নয়নে চলমান কাজের গতি যাচাই করেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে তিনি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শনে যান এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
বোট ক্লাব থেকে শুরু করে বিমানবন্দর সড়ক, কর্ণফুলী টানেল এলাকা, টাইগারপাস, লালখানবাজার এবং অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্বর ঘুরে দেখেন মেয়র। এ সময় তার সাথে ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। তারা সড়কে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজে বের করেন।
মেয়র সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতের পাশাপাশি মিডিয়ানে রেলিং স্থাপন ও রাস্তার রং করার নির্দেশ দেন। এছাড়াও বিমানবন্দর সড়ক থেকে মোহরা পর্যন্ত খালি পড়ে থাকা দ্বীপগুলোতে দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইনে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। এই প্রকল্পে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হবে।
সম্পর্কিত খবর
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী…
গাবতলীতে মাছবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে…