জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী আটক
অবৈধ পন্থায় বিদেশ গমনের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী গোলাম সারোয়ার খান। শনিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করেন তিনি। এমনকি ডেনমার্কের ভ্রমণ নথি সংগ্রহ করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন গোলাম সারোয়ার।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোলাম সারোয়ার সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই এবং তার অপরাধ জগতের প্রধান সহযোগী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তালিকাভুক্ত করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী আটক
অবৈধ পন্থায় বিদেশ গমনের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী গোলাম সারোয়ার খান। শনিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করেন তিনি। এমনকি ডেনমার্কের ভ্রমণ নথি সংগ্রহ করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন গোলাম সারোয়ার।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোলাম সারোয়ার সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই এবং তার অপরাধ জগতের প্রধান সহযোগী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তালিকাভুক্ত করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…