নিসচা প্রতিষ্ঠাতার আবেগঘন বক্তব্য: এটি আর আমার একার আন্দোলন নয়

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৭:১৯ পিএম
নিসচা প্রতিষ্ঠাতার আবেগঘন বক্তব্য: এটি আর আমার একার আন্দোলন নয়

ব্যক্তিগত জীবনের গভীর শোককে জনগণের কল্যাণে রূপান্তর করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-র ১১তম মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এই আন্দোলন আর কোনো ব্যক্তির একার প্রচেষ্টা নয়, এটি এখন সমগ্র দেশের মানুষের আন্দোলন।

নিসচা প্রতিষ্ঠাতা জানান, তিন দশকেরও বেশি সময় আগে তার নিজের জীবনের এক মর্মান্তিক ঘটনা থেকেই এই আন্দোলনের সূচনা হয়েছিল। দীর্ঘদিনের পথচলায় তা এখন একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। তিনি সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সব সচেতন নাগরিককে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবন বাঁচানোর স্বার্থে সবাইকে একে অপরের প্রতিপক্ষ না হয়ে সহযোদ্ধা হতে হবে।

বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এই অভিনেতা দ্রুত সুস্থ হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং নিরাপদ সড়ক আন্দোলনে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...