বনানীতে মশাল মিছিলের প্রস্তুতি: শিশুসহ আটক ৭, উদ্ধার ৭০টি মশাল
রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় শিশুসহ সাতজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রাত সাড়ে ১২টার দিকে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে প্রায় শতাধিক লোক মশাল নিয়ে জমায়েত হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অধিকাংশ লোক পালিয়ে গেলেও হাতেনাতে তিনজন যুবক ও চার শিশুকে ধরা সম্ভব হয়। আটক যুবকরা হলেন মো. আরিফ, মো. শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক জব্দ করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
পুলিশের বিরুদ্ধে সাইবার অপপ্রচার: সতর্ক থাকতে বলল বাংলাদেশ পুলিশ
নিসচা প্রতিষ্ঠাতার আবেগঘন বক্তব্য: এটি আর আমার একার আন্দোলন নয়
মিরপুর-১১ এ পানি সংকট চরমে, চড়ানো দামে বিক্রি হচ্ছে ট্যাংকার…
ঢাবিতে মেট্রোরেলের নিচে অজ্ঞাত যুবকের মৃতদেহ, ধারণা মাদকাসক্তি
নিরাপদ সড়ক আন্দোলন এখন দেশের মানুষের: ইলিয়াস কাঞ্চন
লঞ্চে ৬ বিষধর গোখরা নিয়ে ঢাকায় আসায় যুবক আটক

আরও পড়ুন

বনানীতে মশাল মিছিলের প্রস্তুতি: শিশুসহ আটক ৭, উদ্ধার ৭০টি মশাল
রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় শিশুসহ সাতজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রাত সাড়ে ১২টার দিকে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে প্রায় শতাধিক লোক মশাল নিয়ে জমায়েত হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অধিকাংশ লোক পালিয়ে গেলেও হাতেনাতে তিনজন যুবক ও চার শিশুকে ধরা সম্ভব হয়। আটক যুবকরা হলেন মো. আরিফ, মো. শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক জব্দ করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
পুলিশের বিরুদ্ধে সাইবার অপপ্রচার: সতর্ক থাকতে বলল বাংলাদেশ…
নিসচা প্রতিষ্ঠাতার আবেগঘন বক্তব্য: এটি আর আমার একার…
মিরপুর-১১ এ পানি সংকট চরমে, চড়ানো দামে বিক্রি…
ঢাবিতে মেট্রোরেলের নিচে অজ্ঞাত যুবকের মৃতদেহ, ধারণা মাদকাসক্তি
নিরাপদ সড়ক আন্দোলন এখন দেশের মানুষের: ইলিয়াস কাঞ্চন
লঞ্চে ৬ বিষধর গোখরা নিয়ে ঢাকায় আসায় যুবক…