ঢাবি এলাকায় মেট্রোরেলের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের অবকাঠামোর নিচ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, সকালে খবর পেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে মেট্রোরেলের স্তম্ভের নিচে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অত্যধিক মাদক সেবনের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিম ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর

আরও পড়ুন

ঢাবি এলাকায় মেট্রোরেলের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের অবকাঠামোর নিচ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, সকালে খবর পেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে মেট্রোরেলের স্তম্ভের নিচে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অত্যধিক মাদক সেবনের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিম ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী…
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…