ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের মতবিনিময় সভা
বর্তমান সরকারের নানাবিধ কর্মসূচি সামাজিক সুরক্ষা উন্নয়ন শৃঙ্খলা গ্রামীণ উন্নয়ন, সমস্যা সমাধানের আলোকে পটুয়াখালী – (৩) ১১৩ আসনের নির্বাচিত এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর শনিবার বেলা ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অডিটোরিয়াম হলে ১২ ইউনিয়নের চেয়ারম্যান সদস্য, সদস্যা ও প্রশাসকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. নুরুল হক নূর (এমপি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, গণধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, বিএনপি’র যুগ্ন আহবায়ক আ: সোবাহান,গন অধিকারের সদস্য সচিব মো. জাকির মুন্সী ও মন্ত্রীর গলাচিপা দশমিনা প্রতিনিধি আবু নাঈম প্রমুখ। সকল ইউনিয়ন পরিষদের সদস্য – সদস্যরা ও ইউপি চেয়ারম্যান গণ নানাবিধ সমস্যা ও ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় উন্নয়ন বিষয়ে মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। এছাড়া প্রতিমন্ত্রী গলাচিপায় ১শত ৪০ ব্র্যাক আশ্রয় কেন্দ্র, মডেল মসজিদ, খাল খনন পরিদর্শন সহ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

