বর্ষার বাধা ডিঙিয়ে পরিচ্ছন্নতা: ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের প্রায় সাড়ে তিন হাজার কর্মীকে বর্ষা মৌসুমে কাজের সুবিধার্থে রেইনকোট প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই) টাইগারপাসস্থ নগর ভবনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেহেতু নগরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় মুখ্য ভূমিকা পালন করেন, তাই বৃষ্টির কারণে তাদের কাজ বন্ধ হওয়া মোটেও কাম্য নয়। আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে উঠে নগরবাসীর সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল কর্মীকে নিয়মিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, খোলা ট্রাকে আবর্জনা বহন করলে তা পথে ঘটে দূষণ ছড়ায়। তাই অবশ্যই ট্রাকে বর্জ্য ঢেকে নিয়ে যেতে হবে। এছাড়া কাজে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি। এসময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
জমিয়তের সৌজন্য সাক্ষাৎ: রাষ্ট্রপতির প্রতি আস্থা ও আলেম নিয়োগের দাবি
‘সব খাবারেই ভেজাল’ ভাবনা কাটাতেই বড় চ্যালেঞ্জ খাদ্য শিল্পের
১৭ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও সেফটি…
খাবারে ভেজাল থেকে নকল ব্র্যান্ড: খাদ্যশিল্পের সামনে কঠিন বাস্তবতা
নকল ব্র্যান্ড আর ভেজালের দাপটে বিপাকে বাংলাদেশের খাদ্য শিল্প
অসুস্থ তাশদিদের পাশে প্রধানমন্ত্রী, বাসায় খোঁজ নিলেন ডা. বিটু

আরও পড়ুন

বর্ষার বাধা ডিঙিয়ে পরিচ্ছন্নতা: ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের প্রায় সাড়ে তিন হাজার কর্মীকে বর্ষা মৌসুমে কাজের সুবিধার্থে রেইনকোট প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই) টাইগারপাসস্থ নগর ভবনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেহেতু নগরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় মুখ্য ভূমিকা পালন করেন, তাই বৃষ্টির কারণে তাদের কাজ বন্ধ হওয়া মোটেও কাম্য নয়। আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে উঠে নগরবাসীর সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল কর্মীকে নিয়মিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, খোলা ট্রাকে আবর্জনা বহন করলে তা পথে ঘটে দূষণ ছড়ায়। তাই অবশ্যই ট্রাকে বর্জ্য ঢেকে নিয়ে যেতে হবে। এছাড়া কাজে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি। এসময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
জমিয়তের সৌজন্য সাক্ষাৎ: রাষ্ট্রপতির প্রতি আস্থা ও আলেম…
‘সব খাবারেই ভেজাল’ ভাবনা কাটাতেই বড় চ্যালেঞ্জ খাদ্য…
১৭ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা…
খাবারে ভেজাল থেকে নকল ব্র্যান্ড: খাদ্যশিল্পের সামনে কঠিন…
নকল ব্র্যান্ড আর ভেজালের দাপটে বিপাকে বাংলাদেশের খাদ্য…
অসুস্থ তাশদিদের পাশে প্রধানমন্ত্রী, বাসায় খোঁজ নিলেন ডা.…