অসুস্থ তাশদিদের পাশে প্রধানমন্ত্রী, বাসায় খোঁজ নিলেন ডা. বিটু

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ৩:২৫ এএম
অসুস্থ তাশদিদের পাশে প্রধানমন্ত্রী, বাসায় খোঁজ নিলেন ডা. বিটু

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে অসুস্থ শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের ধানমন্ডির বাসায় দেখা করতে যান। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায়ই এই সফর করা হয়।

বাসায় গিয়ে কিশোর তাশদিদের সুস্থতার খোঁজ নেন ডা. বিটু। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে চলমান চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রীর আন্তরিক শুভকামনাও পরিবারের কাছে পৌঁছে দেন এই চিকিৎসক।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে এসে হঠাৎ অস্বস্তিতে পড়েন সানিডেলের দশম শ্রেণির শিক্ষার্থী তাশদিদ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ছুটে গিয়ে তার শারীরিক অবস্থার পরীক্ষা করেন এবং ডা. বিটুকে ডেকে চিকিৎসার দায়িত্ব দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাশদিদকে নেওয়া হয় জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে।

চিকিৎসা শেষে প্রটোকল কর্মকর্তা কামরুল ইসলামের সহায়তায় নিরাপদে ধানমন্ডির বাসায় ফিরিয়ে আনেন ডা. বিটু। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর ধরে তাশদিদ একটি বিরল হরমোনজনিত জটিলতায় ভুগছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...