জমিয়তের সৌজন্য সাক্ষাৎ: রাষ্ট্রপতির প্রতি আস্থা ও আলেম নিয়োগের দাবি

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৭ এএম
জমিয়তের সৌজন্য সাক্ষাৎ: রাষ্ট্রপতির প্রতি আস্থা ও আলেম নিয়োগের দাবি

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদল। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাইখ আব্দুর রহিম ইসলামাবাদীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি তাদের আস্থা ও শুভেচ্ছা জানান। এছাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্ম বিষয়ে যোগ্য আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগের দাবিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তারা।

এসময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অবদান জাতি স্মরণে রাখবে। দলটির ভূমিকার জন্য তিনি প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বৈঠকের এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...